83 Trailer Secret: ৮৩ ট্রেলারের গোপন ১০ টি রহস্য, কোনওভাবে নজর এড়ায়নি তো
ট্রেলারের বিশেষ ১০টি বৈশিষ্ট কি নজরে এসেছে! চলুন, জেনে নেওয়া যাক, কতটা সুক্ষ্ম ও সুন্দর করে এই ছবিকে সাজানো হয়েছে।

৮৩ ছবি (83 Movie) এক কথায় বলতে গেলে দীর্ঘ প্রতিক্ষিত ছবির মধ্যে অন্যতম। ২০১৯ সাল থেকে এই ছবি ভক্তদের মনে কৌতুহলের সৃষ্টি করেছে। ভারতের ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস এবার পর্দায় বুনলেন রণবীর সিং। বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। ট্রেলার মুক্তিতেই দর্শকদের খিদে এই ছবি ঘিরে আরও বেশ কিছুটা বেড়ে গিয়েছে। মাঠে নামার স্বপ্ন, হাটে ব্যাট নিয়ে জার্সি পরে দেশের জন্য খেলে সম্মান ফিরিয়ে আনার স্বপ্ন, বিশ্বকাপ জেতার স্বপ্ন, প্রথম গোটা বিশ্বকে চমকে গিয়ে কাপ ঘরে তুলেছিলেন কপিল বাহিনি। প্রত্যেকের লড়াই এক সুক্ষ্ম গল্পই এই ছবির আদ্যপান্ত জুড়ে রয়েছে।
শেষ বল, ব্যাটে লাগতেই হাওয়াতে, ছয় না আউট, রুদ্ধশ্বাস গ্যালারি, ১৯৮৩ সালের স্মৃতিতে ভাসল আরও একবার ভারত (Team India) , মুক্তি পেল ৮৩ ছবির ট্রেলার, মুহূর্তে ঝড় উঠল নেট পাড়ায়। সঙ্গে আরও এক চমক। বহু প্রতিক্ষীত এই ছবি মুক্তি পেতে চলেছে বড়দিনে। ট্রেলার মুক্তির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রণবীর সিং (Ranveer Singh)। এবার প্রসঙ্গে সেই ছবির ট্রেলার। এই ট্রেলারের বিশেষ ১০টি বৈশিষ্ট কি নজরে এসেছে! চলুন, জেনে নেওয়া যাক, কতটা সুক্ষ্ম ও সুন্দর করে এই ছবিকে সাজানো হয়েছে।
No comments:
Post a Comment