Tuesday, December 7, 2021

Beautiful, রানাঘাটের লতা রানু মন্ডলের গান গেয়ে ইন্ডিয়ান আইডল মঞ্চ কাঁপাল বনগাঁর মেয়ে অরুনিতা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

 

Beautiful, রানাঘাটের লতা রানু মন্ডলের গান গেয়ে ইন্ডিয়ান আইডল মঞ্চ কাঁপাল বনগাঁর মেয়ে অরুনিতা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়



Beautiful, রানাঘাটের লতা রানু মন্ডলের গান গেয়ে ইন্ডিয়ান আইডল মঞ্চ কাঁপাল বনগাঁর মেয়ে অরুনিতা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়
Advertisement
Advertisement

ভারতের জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল। এখানে এমন সঙ্গীত শিল্পীদের কন্ঠসুর শোনা যায় যাতে মোহিত হয়ে যেতে হয়। কোনো প্রতিযোগী কারো থেকে কম নয়। সনি টিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটির সবসময়ই প্রতিভাদের আত্মবিকাশের জন্য একটি বড় মাধ্যম হয়ে এসেছে। এই মঞ্চ এমন অনেক বহু প্রতিভাকে পরিচিতি দিয়েছে যারা সঙ্গীত জগতের এক একজন উজ্জ্বল নক্ষত্র।

ইন্ডিয়ান আইডলের চলতি সিজনের এরকমই এক প্রতিযোগী হলেন অরুনিতা কাঞ্জিলাল। বহুবার কঠিন কঠিন গান সাবলীলভাবে গেয়ে তিনি সকলকে চমকে দিয়েছেন। মঞ্চে বসে থাকা জাজেরা প্রত্যেকবার তার গান শুনে অভিভূত হয়ে গিয়েছেন। ইতিমধ্যে তানসেন তানপুরা নামক একটি ওয়েব সিরিজে গান গেয়েছেন তিনি। তার কণ্ঠে যদি তাকে চায় গানটি যথেষ্ট মন ছুঁয়েছে সকলের।

এবার সম্প্রতি তার আরো একটি গান সামনে এসেছে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গেয়ে আবারো নজর কেড়েছেন অরুনিতা। তার দরদী কন্ঠে আবেগ মন্ডিত হয়ে পড়েছেন জাজ সহ দর্শকরাও।

ইন্ডিয়ান আইডলের হিমেশের স্পেশাল এপিসোডে অরুনিতার রানু মন্ডল এর তেরি মেরি গানটি গেয়ে মুগ্ধ করে দিয়েছেন সকলকে। সেখানে জাজ হিসেবে ছিলেন হিমেশ রেশমিয়াও‌। তার দরদী কন্ঠ ও গান শুনে চোখের জল ধরে রাখতে পারেননি হিমেশ রেশমিয়া।

রানু মন্ডল কে চেনেন না এমন বোধহয় কেউ নেই। একটা সময়ে স্টেশনে গান গাইতে তিনি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় তার প্রতিভা ছড়িয়ে যায়। আর হিমেশ রেশমিয়ার হাত ধরে প্রবেশ করেন বলিউড জগতে। এবার সেই রানু মন্ডলেরই গাওয়া গান গেয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন অরুনিতা। ইতিমধ্যে তার এই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

No comments:

Post a Comment

তোমাকে আমার খুব ভালো লাগে

তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি আমার সাথে রিলেশন করো বা না করো। সেটা আলাদা কথা। কিন্তু তোমার সাথে একটু কথা বলার ইচ্ছা হলে প্লিজ! তুমি একটু ভ...