মিডিয়ায়
প্রত্যেক শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা বর্তমান। আর তারওপর বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ছোট থেকেই নাচ গানের চেষ্টা করতে থাকে তারা। নিজের মতো নাচ গান করতে ওস্তাদ এই প্রজন্মের শিশুরা। এরসাথে যদি নির্দিষ্ট তালিম মেলে প্রশিক্ষণ মেলে তাহলে তো কথায় নেই। তাদের প্রতিভা আরো বেশি করে বিস্তৃতি পায়।
সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে নাচ গান করে নিজের প্রতিভা প্রদর্শন করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে অনেক খুঁদে স্টার। এবার সম্প্রতি এরকম এক খুঁদে স্টারের প্রতিভা সামনে এসেছে যা মন জয় করে নিয়েছে সকলের।
কয়েকদিন আগেই সর্বতো মঙ্গলো রাধে গানটি ফেসবুক ইউটিউবে তোলপাড় হয়ে গেছে। এবার এই গানের তালে অসাধারণ পারফরম্যান্স করলেন এক কন্যা। লাল টুকটুকে শাড়ি পরে একেবারে বড়দের মতো অঙ্গভঙ্গি করে অসাধারণ ভাবে নেচেছে এই ছোট্ট কন্যা পেউষা। এক্সপ্রেশন হোক বা নাচের ভঙ্গি সবেতেই যথেষ্ট দক্ষ সে। তারওপর তার এই নাচের ভিডিওটি আউটডোরে শ্যুট করা হয়েছে। সামনে জলাশয় পাশে ঘাস…নাচের সাথে প্রাকৃতিক সৌন্দর্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রকৃতির সান্নিধ্যে কারণে এই নাচটি যেন আলাদা এক মাত্রা পেয়েছে।
পঙ্কজ চৌধুরি জয় নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে যা ইতিমধ্যে ভাইরাল। এর মধ্যেই ভিডিওটিতে দর্শক সংখ্যা ছাড়িয়েছে 36000 এভাবেই এই ছোট্ট কন্যাটি এগিয়ে যাক এই আশায় করেছেন সকলে।








No comments:
Post a Comment