Tuesday, December 7, 2021

নিপাকে বাঁচাতে গুলি খেল মিঠাই! চোখে জল সিদ্ধার্থের, সিরিয়ালের নতুন টুইস্টের প্রমো ভাইরাল

 

নিপাকে বাঁচাতে গুলি খেল মিঠাই! চোখে জল সিদ্ধার্থের, সিরিয়ালের নতুন টুইস্টের প্রমো ভাইরাল

বাঙালি সিরিয়ালের (Bengali Serial) জগতে একটাই নাম খান সবার ঘরে ঘরে সেটা হল মিঠাই (Mithai)। সিরিয়ালের জনপ্রিয়তা যে সবার ওপরে সেটা বলার অপেক্ষা রাখে না। দর্শকরা রীতিমত উদগ্রীব হয়ে অপেক্ষায় থাকেন মিঠাইয়ের নতুন পর্বের জন্য। বর্তমানে সিরিয়ালের তোর্সাকে সাঁড়াশি নিয়ে তাড়া করার জন্য শাস্তি পাচ্ছে মিঠাই। কিন্তু নিপার বিপদ জানতে পেরেই কোনো কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েছে সে।

সিরিয়ালের আগামী পর্বের টুকরো কিছু মুহূর্ত পর্বের শেষে দেখানো হয়। সম্প্রতি সিরিয়ালের নতুন একটি প্রমো ভিডিও মত দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নিপাকে খুঁজতে খুঁজতে হোটেলে উপস্থিত হয় মিঠাই ও সিদ্ধার্থ। এরপর সেখানে গিয়ে দেখে পাগলামির জেরে নিপা অপরাধীর হাতে ধরা পরে যায়।

Mithai Serial Mithai gets bashed for drinking

 

আসলে রুদ্র ও ধারা দুজনে মিলে একটা দাগী আসামিকে ধরার জন্য সেদিন  ছদ্মবেশ নিয়ে রেস্টুরেন্টে হাজির হয়েছিল। কিন্তু সেখানে আসল ক্রিমিনালকে না ধরে ভুল লোকের সামনে খেলনার বন্ধুকে নিয়ে হাজির নিপা। এই দেখে আসল ক্রিমিনাল বুঝতে পেরে গিয়ে নিপাকে ধরে নেয়। সেই সময়েই মিঠাই নিপাকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে।

No comments:

Post a Comment

তোমাকে আমার খুব ভালো লাগে

তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি আমার সাথে রিলেশন করো বা না করো। সেটা আলাদা কথা। কিন্তু তোমার সাথে একটু কথা বলার ইচ্ছা হলে প্লিজ! তুমি একটু ভ...