দেখুন কান্ড, খুদে ইঁদুরের তাড়ায় ফাঁপরে বাঘের মাসি বিড়াল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সকাল থেকে ফন্দি এঁটে সারা ঘরে ফাঁদ পেতে রেখেছিল বিড়ালবাবাজী কিন্তু ধূর্ত ইঁদুর কি সহজে ধরা দেয়!! সেও বিড়াল বাবাজিকে ভাঙচি দিয়ে দে ছুটট… সেই দেখে বিড়ালও তাড়া করে বেরাচ্ছে ছোট্ট ইদুরকে। ইঁদুর বিড়ালের এই দৃশ্য কি কিছুটা চেনা চেনা ঠেকছে!! ঠিকই ধরেছেন টম এন্ড জেরির দৃশ্য।
জনপ্রিয় কার্টুন টম এন্ড জেরিতে মজে আট থেকে আশি। ইঁদুর বিড়ালের এই মজাদার কারখানা দেখে পেটে খিল ধরে। কিন্তু পর্দার ইঁদুর- বিড়ালের লড়াই যখন বাস্তবে ঘটে তখন তা অন্যমাত্রায় আনে। সম্প্রতি টম এন্ড জেরি নেমে এলো বাস্তবের মাটিতে। প্রায় একই রকম দৃশ্য ধরা পরল রাস্তায়। যেখানে এক বিড়াল আর ইঁদুরকে দেখা গেল দুষ্টুমি করতে।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট ইঁদুর আর একটি বিড়াল নিজেদের মধ্যে লড়াই করছে। সাধারনত ইঁদুরই বিড়ালকে ভয় পায় কিন্তু এখানে ঘটলো উল্টোপুরান। এখানে ছোট ইঁদুরকে দেখা গেল বিড়ালের নাকে থাবা বসাতে। এমনকি সে বিড়ালটিকে রীতিমতো তাড়া করেছে
No comments:
Post a Comment