Tuesday, December 7, 2021

যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন: আরিফিন শুভ

 

যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন: আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৬ ডিসেম্বর ২০২১

‘মিশন এক্সট্রিম’ ছবির প্রিমিয়ার শোতে আরিফিন শুভ ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ের পোশাক ও মাথায় বঙ্গবন্ধু লেখা টুপি পরে আসেন। ওই অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’ দেখার অহ্বান জানানোর এক পর্যায়ে তিনি, ৭১ কে সেভেনটি ওয়ান এবং ৫২ কে ফিফটি টু বলেন।

একই সঙ্গে ছবিটি দেখাকে দেশপ্রেমের সঙ্গে তুলনা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। এ ঘটনায় ক্ষমা চেয়ে শুভ আত্মপক্ষ সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন।

নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে আপলোড করা একটি ভিডিও বার্তায় তিনি জানান, ‘বঙ্গবন্ধু’র শুটিং চলাকালীন অফস্ক্রিনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোশাক (ঢোলা পায়জমা, পাঞ্জাবি) পরে থাকেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ''আমার ক্ষুদ্র প্রয়াস, যে চরিত্রটিতে কাজ করছি সে চরিত্রটিতে বসবাস করার জন্য। এখানে আহামরি কোনো বিষয় নেই। ‘বঙ্গবন্ধু’র শুটিং যখন শুরু হয় তখন কেউ যদি আমাকে দেখে থাকেন, তাহলে দেখবেন আমি অফস্ক্রিনেও এ কাপড় পরে থাকতাম। তখন অবশ্য মাথায় কোনো কাপড় পরতাম না। পরে অবশ্য অনেকে আমার মাথায় কিছু না কিছু দেখেছেন। এর একটি কারণ আছে, সে কারণটি বলতে চাই ক্ষোভে দুঃখে। কিন্তু আমি তা বলবো না, তাতে আমার অন্য আরেকটি সন্তানের ক্ষতি হবে, তার নাম ‘নূর’।''

মিশন এক্সট্রিমের প্রিমিয়ারে মাথায় বঙ্গবন্ধু লেখা সবুজ ও সাদা রঙের একটি টুপি পরে যান শুভ। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘এটি আমি পরে যেতে চাইনি। আমাদের ৭ মার্চের ভাষণের দৃশ্যায়ণ চলছিলো। সেখানে যারা ক্রাউডের (বক্তৃতা শুনতে আসা জনতা) অভিনয় করছিলেন তাদের অনেকের মাথায় এ টুপিটি (সবুজ-সাদা টুপিতে ‘বঙ্গবন্ধু’ লেখা) পরা ছিল। বিষয়টি ইন্টারেস্টিং লাগলো। আমার কাছে মনে হলো, গায়ের পোশাকের সাথে মাথায় অন্য কাপড় ভালো লাগবে না, আমি এটি (বঙ্গবন্ধু লেখা টুপি) পরে চলে যাই।’

বিজ্ঞাপন

ইংরেজিতে লেখা চিত্রনাট্য দেখিয়ে বলেন, ‘অনেক দিন ধরে সেভেনটি ওয়ান, ফোরটি এইট, ফিফটি টু, সিন থার্টি ওয়ান, থার্টি টু- ব্যাপারগুলো আমার সঙ্গে চলছে।’

দেশপ্রেম সম্পর্কিত বিতর্কের জবাবে বলেন, ‘মিশন এক্সট্রিমের গল্প যখন সানী সানোয়ার আমাকে প্রথম শোনায় সেখান থেকে একটা জিনিস আমি প্রথম পেয়েছিলাম- দেশপ্রেম। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া। ছবিটির প্রথম পর্ব যারা দেখেছেন, তারা হয়তো বিষয়টি উপলব্ধি করেছেন। মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব যখন আসবে তখন আরও পরিষ্কার হবে এটি দেশপ্রেমের ছবি। দেশকে ভালোবাসার একটি ছবি। সেখান আমার ওই কথা বলা।

একাত্তরকে সেভেনটি ওয়ান বলা যদি অপরাধ হয়, আমি ক্ষমা চাইছি। বায়ান্নকে ফিফটি টু বলাতে যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। কিন্তু বায়ান্নকে তেপান্ন তো বলিনি। বায়ান্নকে তো একান্ন তো বলিনি। একাত্তরকে তো ৭৩ বলিনি। আমার জীবনে এ মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে হয়তো সেভেনটি ওয়ান, ফিফটি টু বলেছি। কি অপরাধ করেছি? যদি অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।’

তিনি সবশেষ বলেন, ‘আমি তো মানুষ, ভুল-ত্রুটি হতেই পারে। কিন্তু আজকে যেখানে হল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা একটু চেষ্টা করছি। সে চেষ্টাটা কেনো অনেকের ভালো লাগছে না। একটা সিনেমা দেখতে এলে অনেক ক্ষতি কার হয়ে যাচ্ছে, কাদের হয়ে যাচ্ছে? আমি সবসময় বলেছি, ভালো ছবি যারই হোক আপনারা হলে গিয়ে দেখুন।’

'মিশন এক্সট্রিম' সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এ ছবিতে ঢালউডের 'মাসলম্যান' আরিফিন শুভ অভিনয় করেছেন সাহসী এক পুলিশ অফিসারের চরিত্রে৷ তার সঙ্গে আরও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, নাবিলা, সুমিত সেনগুপ্ত, তাসকিন রহমানসহ অনেক তারকা।

এমআই/এলএ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরবর্তী খবর

মালদ্বীপে অর্জুন-মালাইকা, এক রাতের হোটেল ভাড়া সাড়ে ৩ লাখ!

বিনোদন ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৬ ডিসেম্বর ২০২১

বলিউড থেকে টলিউডের অনেকেই ছুটি কাটাতে এখন উড়ে যাচ্ছেন মালদ্বীপ। আর গন্তব্য হিসেবে সকলেরই পছন্দ বিলাসবহুল হোটেল প্যাটিনা মালদ্বীপ। এবার নিজেদের ব্যক্তিগত সময়ে প্যাটিনায় সময় কাটাচ্ছেন অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা। প্রতিদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নানা ধরনের ছবি।

অর্জুনের বিচ এবং পুল সাইড সবসময়ই পছন্দ, তাই প্যাটিনা তাদের তালিকায় থাকতেই হতো। তবে এখানকার একদিনের ভাড়া শুনলে চমকে যাবেন– প্রায় সাড়ে তিন লাখ টাকা! সবচেয়ে কম ভাড়ার ঘরটিও ২ লাখের কাছাকাছি। এর সঙ্গেই অবাক করা মনোরম পরিবেশ প্যাটিনার।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিজস্ব পুল থেকে বাগান, সিনেমা হল থেকে জিম, টেনিস কোর্ট কী নেই এখানে। যদিও মালাইকা এবং অর্জুন কোন ভিলায় থাকছেন সে নিয়ে সঠিক তথ্য এখনো মেলেনি। ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের জন্য ছবি এবং ভিডিও শেয়ার করছেন দুজনেই। সফরের মাঝখানেই মালাইকার প্রশংসায় পঞ্চমুখ অর্জুন। কখনো একসঙ্গে ছবি তোলার কারণে, কখনো আবার ছুটির মাঝেও ফিট থাকতে সঙ্গ দেওয়াতে।

সদলবলে থাকার ব্যবস্থাও আছে এই হোটেলে। এর আগে টাইগার শ্রফ-দিশা পাটানি, শহীদ কাপুর-মীরা রাজপুত, সাইফ আলি খান-কারিনা কাপুরসহ অনেক বলিউড তারকাই মালদ্বীপ ভ্রমণ করে এসেছেন।

বিজ্ঞাপন

ইএ/জিকেএস

বিজ্ঞাপন

No comments:

Post a Comment

তোমাকে আমার খুব ভালো লাগে

তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি আমার সাথে রিলেশন করো বা না করো। সেটা আলাদা কথা। কিন্তু তোমার সাথে একটু কথা বলার ইচ্ছা হলে প্লিজ! তুমি একটু ভ...